এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন একটি মামলায় চট্টগ্রামের আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ফলে, যুবদল নেতা জিপসন কে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৬ মার্চ রাতে মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা বাজার এলাকায় দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক যুবদল নেতা নিহত হয়। এবং ঘটনায় অপর যুবদল নেতা মঞ্জুর হোসেন সুমন সহ আরো ২/৩ জন আহত হয়।
আর ওই ঘটনায় যুবদল নেতা মঞ্জুর হোসেন সুজন বাদী হয়ে দায়ের করা ইফতেখার মাহমুদ জিপসন কে ও আসামি করা হয়।
এবং ওই মামলায় ১ মে (রবিবার) জামিনের জন্য চট্টগ্রাম আদালতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
যুবদল নেতা জিপসনকে জামিন না দিয়ে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান ও জেলা কমিটির সদস্য এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী প্রমুখ।
নের্তৃদ্ধয় অবিলম্বে যুবদল নেতা জিপসনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।