• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাথরবাহী কোচের সাথে পাইলটিং ইঞ্জিনের সংঘর্ষ: ট্রেন চলাচল বন্ধ

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :চট্টগ্রাম: কক্সবাজার রুটে প্রকল্পের একটি পাথরবাহী কোচের সাথে পাইলটিং ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী লোকোমাস্টার জহিরুল আলম আহত হয়েছেন।এ ঘটনায় এখনো এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের রামু-ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার কারণে কক্সবাজার থেকে পর্যটন এক্সপ্রেস নির্ধারিত সময় রাত ৮টায় ছাড়তে পারেনি। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি রাত ৮টা ৫০ মিনিটে সর্বশেষ পাওয়া খবরে যাত্রী সহ স্টেশনে অপেক্ষা করছে বলে জানা গেছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম সংবাদ মাধ্যম কে বলেন, রামু-ইসলামাবাদ এলাকায় দুর্ঘটনার কারণে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কখন এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটি এখনো বলা যাচ্ছে না।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ম্যাক্স কনস্ট্রাকশনের পাথরবাহী কোচটির এক জোড়া চাকা লাইন থেকে সরে যায়। এখনো কক্সবাজার রেলপথ বন্ধ। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category