• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম মহানগরীতে ১৭ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা মূল্যের জাল স্ট্যাম্প ও কোর্স ফি সহ ২ জন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগরীতে ১৭ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা মূল্যের মোট ১৫ হাজার ৫১০টি জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি সহ মোঃ আমিরুল ইসলাম প্রকাশ টিটু (৩৭) ও আব্দুল মোনাফ (৩৫) নামে ২ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।
মঙ্গলবার (৪ জুন) গোয়েন্দা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর আগ্রাবাদ বানিজ্যিক এলাকা ও কোর্ট বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বাণিজ্যিক এলাকাস্থ বাশার স্কয়ারের ৬ষ্ঠ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে শাহরিয়ার এন্ড ব্রাদার্স লিঃ সিএন্ডএফ এজেন্ট নামক অফিসের পশ্চিম পাশের প্রথম রুম থেকে টিটুকে ১০ লাখ টাকা মূল্যের ৫০০ টাকা মূল্যমানের ২ হাজারটি জাল রেভিনিউ স্ট্যাম্প সহ গ্রেপ্তার করা হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কোর্ট হিলস্থ আইনজীবী দোয়েল ভবনের নিচতলার দোকান নং-১১ এর ভিতর থেকে আব্দুল মোনাফকে ৭ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা মূল্যের বিভিন্ন মূল্যমানের মোট ১৩ হাজার ৫১০ টি জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি সহ গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ জানায়, গ্রেফতারকৃত আসামিদ্বয় ঢাকার একটি অজ্ঞাত উৎস থেকে কম মূল্যে জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ বিষয়ে সিএমপির ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category