• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে শেখ হাসিনা ১৫ জনের নাম উল্লেখ করে মামলা, তদন্তে সিটিটিসি

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম :: সদ্য ক্ষমতাচ্যুত ও পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তথ্য প্রতিমন্ত্রী মোঃ আলী আরাফাত সহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আর ও ১শ’ জনকে আসামি করে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন মোঃ নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী।
বাদী নুর মোহাম্মদ ফেনী জেলার সাফিয়াবাদ এলাকার ভুঞা বাড়ির মোঃ নুর নবীর পুত্র। তিনি মামলায় নিজেকে ‘দুরন্ত সাপ্লাইয়ার’ এবং ‘দুরন্ত বাজার’ নামে অনলাইন সফটওয়ার ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন-সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দিপু মনি, সেনাবাহিনীর সাবেক মেজর জিয়াউল হক আহসান, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোঃ সোহায়েল।
এদিকে, ইন্টারনেট ও ব্রডব্যান্ড বন্ধ থাকা অবস্থায় বাদীর ব্যবসা অনলাইন ও সফটওয়ার ভিত্তিক হওয়ায় কর্মচারীদের বেতন ভাতা, গাড়ি ভাড়া, শো-রুম ভাড়া, বাসা ভাড়া সহ অনলাইন ব্যবসায় পণ্য সরবরাহ এবং আর্থিক লেনদেন ব্যাহত হয়। যাতে বাদীর ১০ কোটি টাকা ক্ষতি হয়।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট নওশেদ আলী বলেন, ‘মামলায় সাবেক প্রধানমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, আইসিটি মন্ত্রী সহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১শ’ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের ও জনগণের জনমালের ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়।’
মামলাটি আদালত আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ বলেও জানান এই আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category