• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

চট্টগ্রাম হয়ে দেশের মাটিতে পা রাখলেন ভারতে আটকে পড়া ৯০ জন জেলে-নাবিকরা

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ভারতীয় ৯৫ জেলেকে ফেরত দিয়েছে কোস্ট গার্ড। একই সাথে ভারতে আটক ও আশ্রয়ে থাকা ৯০ জন বাংলাদেশী জেলে-নাবিককে ফেরত আনা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশী জেলেদের বোট সহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত: অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড ২টি (অভিজিত-৩ ও ঝড়-৩) এবং বাংলাদেশ নৌ-বাহিনী ৪টি (এফবি জয় জগন্নাথ-২, এফবি বাসন্তি, এফ বি অভিজিত ও এফবি নারায়ণ) মোট ৬টি ভারতীয় ফিশিং বোট ৯৫ জন জেলে সহ আটক করে।
অপরদিকে, গত ১২ সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় বাংলাদেশী ফিশিং বোট এফবি কৌশিক ডুবে গেলে ১২ জন জেলেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে ভারতের হলদিয়া বন্দরে নিয়ে যায়।
এ ছাড়া ও গত ৯ ডিসেম্বর বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২টি বাংলাদেশী ফিশিং ট্রলার (এফবি লায়লা-০২ ও এফবি মেঘনা-৫)-কে ৭৮ জন জেলে সহ আটক করে ভারতীয় কোস্ট গার্ড।
পরবর্তীতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমাঝতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময় সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটক জেলেদের হস্তান্তর ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডকে অর্পণ করা হয়।
আর এর-ই ধারাবাহিকতায়, গত ৫ জানুয়ারি রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড এর তত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) এ বিকাল ৫টার দিকে বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলেকে ৬টি বোট সহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক ও আশ্রয়ে থাকা ৯০ জন বাংলাদেশী জেলেকে ২টি বোট সহ ভারতীয় কোস্ট গার্ড এর কাছ থেকে গ্রহণ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category