• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি শাহিদুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ২২১ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি শাহিদুল ইসলাম চৌধুরী নিরাপদ মীরসরাই গড়তে ধারণাপত্র ঘোষণা করার নিমিত্তে সংবাদ সম্মেলন করে বিষয়াদি উপস্থাপন করেন। মীরসরাই উপজেলা (সাবেক থানা) ছাত্রদল ও যুবদলের সভাপতি, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী কর্তৃক ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪ টায় মীরসরাই স্টেডিয়াম এর নিকটস্থ ‘মীরসরাই ক্যাফে’তে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি/সাংবাদিক ছাড়া নামে বে-নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তৈরি করা বিভিন্ন পেজ এর এডমিন এবং কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে লিখিয়ে ক’জন সাংবাদিক পরিচয় ধারী ব্যাক্তি ও উপস্থিত ছিলেন।
শনিবার বিকাল ৩ টায় শাহিদুল ইসলাম চৌধুরী তার উপস্থাপিত ধারনাপত্রে মীরসরাইয়ের সর্ব শ্রেণী ও পেশার নাগরিকদের সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তা, প্রাকৃতিক ও পরিবেশগত নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, নিরাপদ জাতীয় অর্থনৈতিক অঞ্চল, নিরাপদ শিক্ষা ব্যবস্থা, মাদকমুক্ত মীরসরাই ও তারুণ্য, নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপদ কৃষি ও ভুমি ব্যবস্থা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, দুর্যোগ দুর্ঘটনা মোকাবেলা, নিরাপদ পর্যটন, নিরাপদ সামাজিক কার্যক্রম, নিরাপদ সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপদ রাজনীতি সহ আরো বিবিধ: বিষয়ে উল্লেখ করেন।
তার ওই ধারণ পত্রের সাথে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ১৯ দফা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ও স্থান পায়।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বলে ও উপস্থিত সংবাদ কর্মীদের জানান দেন। দল থেকে মনোনয়ন প্রাপ্তি হয়ে নির্বাচিত হলে সমগ্র মীরসরাইকে শান্তির নিরাপদ ভুমি হিসেবে গড়ে তুলতে যারপর নাই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গিকার করেন।
সবশেষে তিনি উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক’জন সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর ও দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category