• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী মুকুলকে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
পদ্মার দুর্গম চর থেকে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী মুকুলকে গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (৬ জুলাই) সকাল সোয়া ৬টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর আলাতুলী ইউনিয়নের কলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০গ্রাম হেরোইন ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ মুকুল (৪০), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার ও সদর থানার চর আলাতুলি কলিমপাড়া গ্রামের মোঃ মোসলেম মিয়ার ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারী মুকুল পেশায় একজন জেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক কারবারের সাথে জড়িত। তার বসতবাড়ী দুর্গম এলাকায় হওয়ায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাছ শিকারের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হিরোইন ও ফেনসিডিল-সহ বিভিন্ন ধরণের মাদক ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের কাছে বিক্রয় করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী মুকুলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category