• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চিতলমারীতে বড়ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ২২৪ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে বড়ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার চিতলমারী পুরতন বাসস্টান্ডে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকা জুড়ে শোকের মাতম বইছে।

চিতলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম (স্বপ্না) জানান তার ভগ্নিপতি সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুর রব(৭১) শনিবার(৩০ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়ে ফেরার পথে তিনি এক আত্মীয়র বাড়িতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে।

তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তিনি বিকাল ৪ টায় মৃত মৃত্যু বরন করেন। রাত ১০টারদিকে ছোট ভাই নাসির (৫৫) বড়ভাইয়ের মৃতদেহ দেখে ভাই হারানোর শোক সহ্য করতে নাপেরে সেখানেই তিনি মারা যান।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দুই ভাইয়ের নামাজে জানাজা শেষে চরশৈলাদাহ গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে তাদের মৃত দেহ দাফন করা হয়।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন,চিতলমারী জেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায় ও চিতলমারী উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন দুই সহোদরের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category