• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

জনগণ সরকারের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না : মিনু

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, এই ভুয়া ও ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। এই সরকারের কোনো পাতানো নির্বাচনে দেশের জনগণ অংশগ্রহণ করবে না। রাজশাহীর মানুষও ভোট দিতে যাবে না।

শনিবার বেলা ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর সাহেব বাজারের ভবন মোহনপার্ক এলাকায় ভোট বর্জনের আহŸানে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের স্পষ্ট কথা, জীবন থাকা পর্যন্ত আমরা মাঠে থাকব। এই সরকারের পতন সুনিশ্চিত করেই আমরা ঘরে ফিরে যাব। আমরা আজ বাংলাদেশের মানুষকে অনুরোধ করবো আপনারা ট্যাক্স দেবেন না, কেউ ব্যাংকে টাকা রাখবেন না, বিদ্যুৎ ও পানির বিল দেবেন না। সকল ক্ষেত্রে এই সরকারকে প্রত্যাখ্যান করবেন।

মিজানুর রহমান মিনু বলেন, আমাদের এই আন্দোলন অহিংস আন্দোলন। প্রশাসনের কতিপয় ব্যক্তি যারা অতি উৎসাহী হয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই- বাংলাদেশে বিএনপির ২ কোটি কর্মী আছে। রাজশাহীতে আছে আমাদের ২২ হাজার কর্মী। এর মধ্যে ১ হাজার ৯০০ কর্মী কারাগারে। আমরা সবাই কারাগারে যেতে চাই। জীবন দিয়ে হলেও এই সরকারকে আমরা বিদায় করবো।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category