• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

জয়পুরহাটে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

জয়পুরহাট প্রতিনিধি :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, নির্দলীয় ও নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধার- ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রা করেছে জয়পুরহাট জেলা বিএনপির একাংশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় শহরের চিনিকল রোড থেকে পদযাত্রা বের হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল ওহাব, জেলা বিএনপির সদস্য সরদার লিয়াকত হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন প্রমূখ।

বক্তারা বলেন, এই পদযাত্রা থেকেই আমরা স্বৈরাচারি সরকারের পতন ঘটাবো। আমরা খালেদা জিয়ার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমাদের আন্দোলন চলছে। বিএনপির এই আন্দোলন গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, খালেদা জিয়ার মুক্তি ও নিত্য পণ্যের মূল্য কমানোর আন্দোলন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে আরো বেগবান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category