মেলান্দহ প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও পৌরওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহজাহান সাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল জামালপুর শহর থেকে গ্রেপ্তার করে তাকে মেলান্দহ থানায় নিয়ে আসে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আওয়ামীলীগ নেতা শাহজাহান সাজু মেলান্দহ পৌরসভার কাজির পাড়া এলাকার কলিম উদ্দিনের ছেলে। তিনি মেলান্দহ মহিলা কারিগরী কলেজের অধ্যক্ষ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আমার দেশকে জানান, তার বিরুদ্ধে ২০২৪ সালে বিস্ফোরক উপাদান আইন ও অস্ত্র আইনে মামলা রয়েছে। (মামলা নং ২০)। আইনী প্রকৃয়ার মাধ্যমে আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে। #