জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে পৌর আওয়ামীলীগের সহ সভাপতি রাশেদ জাহেদী রোমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৫ এপ্রিল) সন্ধায় মেলান্দহ বাজার হতে চাকদহ চরপাড়া নিজ বাড়িতে ফেরার সময় বাঘা মার্কেটের সামনে থেকে গ্রেফতার করে তাকে থানায় আনা হয়। পরে রবিবার (৬ এপ্রিল) সকালে আইনানুগ প্রকৃয়ার মাধ্যমে কোর্টে প্রেরণ প্রেরণ করা হয়। মোলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার আওয়ামীলীগ নেতা রাশেদ জাহেদী রোমান পৌরসভার চাকদহ চরপাড়া এলাকার আসাদুজ্জামান চান উরফে বম চানের ছেলে। তিনি মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ২০২৪ সালে বিস্ফোরক উপাদান আইন ও অস্ত্র আইনে মামলা (মামলা নং ২০) রয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা, নির্যাতনসহ নাশকতার অভিযোগ রয়েছে।#