• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

জীবিকার তাগিদে সৌদি গিয়ে লাশ হয়ে ফিরলেন ৭ জন

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুনে মৃত আট বাংলাদেশির মধ্যে সাতজন রাজশাহী অঞ্চলের। বুধবার (৯ আগস্ট) দুপুরে ২৭ দিন পর মরদেহগুলো এসে রাজশাহীতে পৌঁছেছে।
এর আগে গত ১৪ জুলাই দাম্মামে অগ্নিকাÐের ঘটনায় তাদের মৃত্যু হয়। এ ঘটনার পরে তাদের মরদেহ হুফুফ কিং ফাহাদ মর্গে রাখা ছিল।
রাজশাহী অঞ্চলের মৃত ৭ জন হলেন- বাগমারা উপজেলার বারইপাড়ার জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইন, একই এলাকার জমিরের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহাদাত হোসাইনের ছেলে মোঃ আরিফ, বাগমারার বড় মাধাইমুরির আনিসুর রহমান সরদারের ছেলে ফিরুজ আলী সরদার, নওগাঁর আত্রাই উপজেলার উদয়পুরের মন্ডল পাড়ার মৃত রহমান সরদারের ছেলে বারেক সরদার (৪৫), একই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত আজিজার প্রামাণিকের ছেলে রমজান আলী (৩৩), নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ওবায়দুল হক (৩৩)।
এদিকে দুপুর পৌনে ২টার দিকে রাজশাহীর বাগমারা, নাটোর ও নওগাঁর গ্রামের বাড়িতে লাশবাহী গাড়িতে মরদেহগুলো পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এর আগে তাদের মরদেহ দেশে আসার খবরে পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দুপুর ২টা ২০ মিনিটে বাগমারা উপজেলার বারইপাড়ার জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইনের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
রুবেলের স্বজনেরা জানান, তারা দীর্ঘ ২৭ দিন পরে মরদেহগুলো বুঝে পেয়েছে। এতদিন তারা মরদেহের অপেক্ষায় ছিলেন। দেরিতে হলেও মরদেহ বুঝে পেয়ে সন্তুষ্ট তারা।
এ বিষয়ে বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান বলেন, সৌদি আরবের অগ্নিকাÐে মৃতদের মধ্যে চারজন বাগমারার। কিছুক্ষণ আগে তাদের মরদেহ এলাকায় নিয়ে আসা হয়। সবার জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে তাদের পরিবারকে সরকারিভাবে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুনে আটজন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজন রাজশাহী অঞ্চলের। মৃত আরেকজন হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সস্তাল গ্রামের ইউনুস ঢালী ছেলে জুবায়ের ঢালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category