• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ,

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে দিনদিন বেড়ে চলা চাঁদাবাজি এবং প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। শুক্রবার (১৩ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত সকলে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ইজারার নামে প্রকাশ্যে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হন।

এসময় বক্তারা বলেন, “ইজারা নীতির আড়ালে একটি চক্র প্রকাশ্যে চাঁদাবাজি করছে। সাধারণ মানুষের ঘামে ভেজা টাকা জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। নানা রঙের টোকেন দিয়ে এই অবৈধ আদায় চালানো হচ্ছে শহরের বিভিন্ন সড়কে, হাটে ও বাসস্ট্যান্ডে।”

তারা আরও বলেন, “কালীগঞ্জে দিনের পর দিন পণ্যবাহী গাড়ি, রিকশা ও দোকানিদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে। অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। অনেক সময় দেখা যায়, প্রশাসনের অনুমোদিত ইজারাদাররাও এই চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে। এ যেন লুটপাটের লাইসেন্স।”

কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হুসাইন আহমেদ। বক্তব্য রাখেন কালীগঞ্জ পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ও তরুণ ব্যবসায়ী সাংবাদিক শিপলু জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও সাংবাদিক নেতা রফিকুল ইসলাম মন্টু প্রমুখ।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। কিন্তু যদি দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি বন্ধ না হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন শহরের অর্ধশতাধিক ব্যবসায়ী ও পরিবহন সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে পুলিশ প্রশাসনের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তা উপস্থিত না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category