• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দিনকাল বিডি / ৭৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর হোসেন উপজেলার সড়াবাড়িয়া এলাকার হাসেম আলীর ছেলে ও নতুন বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের করণিক পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাঠে আমনের বীজতলা তৈরি করতে যায়। এ সময় বীজতলায় পানি বৈদ্যুতিক মটরে সংযোগ দেয়। পরে কাজ শেষে বৈদ্যুতিক মটর বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মাঠের লোকজন এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নতুনবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, জাহাঙ্গীর হোসেন তার বিদ্যালয়ে করণিক পদে কর্মরত ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category