• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ঠাকুরগাঁওয়ের সাংবাদিক রহিম শুভ’র নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধি : ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে থাকা ঠাকুরগাঁওয়ের সাংবাদিক রহিম শুভ’র নিঃশর্ত মুক্তির দাবি ও দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীম এবং যমুনা টেলিভিশনের রংপুর বিভাগীয় স্টাফ করসপন্ডেন্ট মাজহুরুল মান্নানসহ সারাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মৌন প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (০৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মৌন প্রতিবাদ ও মানববন্ধনে ঠাকুরগাঁওয়ে সিনিয়ার সাংবাদিক, সুশীল সমাজ সহ সব শ্রেণী পেশার মানুষ।

এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সহ-সম্পাদক এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন বাবুল সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য দেন।

এ সময় বক্তরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কারাগারে থাকা ঠাকুরগাঁওয়ের সাংবাদিক রহিম শুভ’র নিঃশর্ত মুক্তি ও দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীম, যমুনা টেলিভিশনের রংপুর বিভাগীয় স্টাফ করসপন্ডেন্ট মাজহুরুল মান্নানসহ সারাদেশে এই আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category