• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখার এক মিনিটের ম্যানেজার হলেন সাফা মনি

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

মহসিন হোসেন মিতুল ,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখায় এক মিনিটের ম্যানেজার হলেন কালিকাগাঁও ডি- হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোছা: সাফা মনি (১৪)।

সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ শামসুজ্জোহা (জুয়েল) জানান, কয়েক দিন পূর্বে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্যাম্পেইন এবং ছাত্র/ছাত্রীদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্বুদ্ধ করতে কালিকা গাঁও ডি- হাট উচ্চবিদ্যালয়ে যান তিনি। স্কুল ব্যাংকিং সম্পর্কে ছাত্র/ছাত্রীদের বিস্তারিত আলোচনা করেন।

একপর্যায়ে তিনি ঐ স্কুলের ছাত্র /ছাত্রীদের প্রশ্ন করে বলেন বড় হয়ে তোমরা কে কে ব্যাংক ম্যানেজার হতে চাও ? তখন অষ্টম শ্রেণির ছাত্রী,রোল নং- ১ (এক) সাফা মনি দাড়িয়ে বলেন আমার স্বপ্ন আমি বড় হয়ে একজন ব্যাংক ম্যানেজার হবো। সাফা মনি ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে তার বাবা শহিদুল ইসলাম ও মাতাঃ সুরাইয়া বেগমকে নিয়ে গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখায় একটি স্কুল ব্যাংকিং একাউন্ট খুলতে আসলে অত্র সোনালী ব্যাংক ম্যানেজার সাফা মনির শ্বপ্ন পূরনে তাকে এক মিনিটের ব্যাংক ম্যানেজার তৈরি করেন। এসময় সাফা মনিকে একমিনিটের ম্যানেজার হিসাবে তার অনুভূতির কথা জিজ্ঞাসা করলে সে বলে আজ আমি খুবই আনন্দিত, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন লেখা পড়া শিখে একজন ব্যাংক ম্যানেজার হতে পারি।

সাফা মনির বাবা ও মা বলেন, আমাদের মেয়ে কে এক মিনিটের ম্যানেজার হওয়ার এই সুযোগ দেওয়ার জন্য গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখার সবাইকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category