• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ঢাকার নয়াপল্টনে বিএনপি’র প্রায় ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : বিএনপি’র নের্তৃত্ত্বাধীন সমমনা অন্যান্য রাজনৈতিক দল গুলোর আহবানে ঢাকয় মহাসমাবেশে যাওয়া বিএনপি’র প্রায় ৩০ জনের ও বেশী নেতা-কর্মীকে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া সংবাদে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে যাদের নাম পরিচয় পাওয়া গেছে তারা হলেন, ফেনী জেলার বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, জেলা যুবদলের সহ সভাপতি শাহাদাত হোসেন সেলিম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, জাতীয়তাবাদী হেল্পসেল এর প্রধান সমন্বয়ক সুমন আহসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন মিয়াজী, সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব কাজী কামরুল হাসান, যুগ্ম আহবায়ক নুর নবী, ফেনী পৌর ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শওকত আলী শাকিল, তুহিন, সোহাগ, সাইফুর রহমান রুবেল পাটোয়ারী, সোনাগাজী ৭নং সদর ইউনিয়নের সমির খান, জাহিদুল ইসলাম হিরন, দাগনভূইয়া উপজেলা ছাত্রদল নেতা রুবেল, আশ্রাফুল ইসলাম সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গত রাতে নয়াপল্টনের হোটেল মিডওয়ে থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া পুলিশি গ্রেপ্তারের তালিকায় আরো বেশ কয়েকজন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী রয়েছেন বলে দলীয় একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন। তবে, তাদের নাম-পরিচয় এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব (বেলা ১২ টা) পর্যন্ত পাওয়া যায়নি।
পুলিশের এমন নিন্দনীয় গ্রেপ্তার-হয়রানীর তিব্র নিন্দা জানয়েছেন ফেনীর অতি নিকটবর্তী চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি শাহিদুল ইসলাম চৌধুরী। তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন। এ ছাড়া তিনি অহেতুক গ্রেপ্তার-হয়রানি থেকে বিরত থাকতে পুলিশ প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category