সারোযার জাহান জুয়েল,ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পৌর শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন ত্রিশাল পৌর বিএনপি’র সভাপতি আলেক চান দেওয়ান ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন । এ সময় আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাজাহারুল আলম জুয়েল মন্ডল। এ সময় ৯ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পৌর ও থানার অঙ্গসংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলন