মোঃ আশরাফুল আলম
দিনাজপুর (ফুলবাড়ী )প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে মাইটিভির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল সন্ধ্যায় মইটিভির ফুলবাড়ী প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ফুলবাড়ী উপজেলা তাতীলীগের আহব্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ শাকিল আহমেদ,সাংবাদিক আমজাদ আলীসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ।
ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের উপদেষ্টা নেসকোর বিশিষ্ট ঠিকাদার মোঃ সাইদুর রহমান।