• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল ফুলবাড়ী আদর্শ কলেজ হল রুমে এই অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফফর হোসেন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, দিনাজপুর জেলা বিএনপির সদস্য মর্তুজাহক শাহ অষ্টিন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ন আহবায়ক হীরা সরকার, যুগ্ন আহবায়ক মারুফ হোসেন,পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান,যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড, ৭ নং শিবনগর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান ছামিদুল ইসলাম, শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহবায়ক ইমাম হাসান মোনাজ সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও সাত ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে, যারা রাজপথে ছিল তাদেরকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category