• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

দূর্গাপুরে হেরোইন ও বিপুল পরিমান টারপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দূর্গাপুরে হেরোইন ও বিপুল পরিমান টারপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ সোহাগ রানা (৩১) নামের এক মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (১১ জানুয়ারী) রাত পৌনে ১০টায় দূর্গাপুর থানাধীন জয়পুর ইউনিয়নের বাজুখলসী (মঙ্গলপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসত বাড়িতে তল্লাশী চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও ৪৫৯ পিচ টারপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ সোহাগ রানা, সে দূর্গাপুর থানার জয়পুর ইউনিয়নের বাজুখলসী (মঙ্গলপাড়া) গ্রামের মোঃ নাজিমুদ্দিনের ছেলে।
শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত হেরোইন এবং টারপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে রেখেছিলো।এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দূর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও তার বিরুদ্ধে দূর্গাপুর থানার মামলা নং-০৫,তারিখ-০৫/১২/২০২২ (জিআর-২১২/২২)। ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(ক) বিদ্যমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category