• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবীতে মানববন্ধন

দিনকাল বিডি / ১৩৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

ধামইরহাট (নওগঁা) প্রতিনিধি

নওগঁার ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসূরা নূরের অপেশাদার আচরণ ও নার্সিং পেশা নিয়ে কটুক্তি করায় তার পদগ্যাগের একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধামইরহাট নার্সিং সংস্কার পরিষদ। ১৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক বিউটি বেগম বলেন, ‘২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৮ বছর যাবৎ প্রশাসন ক্যাডারের বিভিন্ন কর্মকর্তারা দায়িত্ব পালন করলে ও তারা আজ পর্যন্ত যুগপোযোগী নিয়োগ বিধি, পদন্নোতি, বদলী সহজীকরণসহ কোন পদক্ষেপই গ্রহণ করতে পারেনি বরং নার্সরা বিভিন্ন সময় তাদের সমস্যা নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গেলে তিনি কোন সমাধান না দিয়ে তাদের সাথে অপেশাদার আচরণ করেন। আমি মনে করি তিনি একজন ব্যার্থ মহাপরিচালক অনতিবিলম্বে তাহার সন্মানের সহিত পদত্যাগ করা উচিত।’ 

ধামইরহাট নার্সিং সংস্কার পরিষদের অপর সমন্বয়ক তারাজুল ইসলাম বলেন ‘নার্সরা যদি ৪র্থ গ্রেডে নার্সিং কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারে তাহলে কেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এর দায়িত্ব পালন করতে পারবে না।’

সমন্বয়ক রাবেয়া সুলতানা বলেন, ‘বর্তমানে নার্সিং প্রফেশনে বিএসসি ইন নার্সিং ( স্নাতক) , এমএসসি ইন নার্সিং ও পিএইচডি ডিগ্রি প্রাপ্ত পর্যাপ্ত নার্স থাকার পরে ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সহ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডারের লোকজন চেয়ার দখল করে থাকা অযৌক্তিক। আমি মনে করি উচ্চ শিক্ষিত নার্সদের পদন্নোতির ব্যাবস্হা সহ সুযোগ সুবিধা নিশ্চিত করতে না পারলে রোগীরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category