• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ধামইরহাটে হোটেল ব্যবসায়ী নজরুল ইসলাম আর নেই

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্যান্টিন মোড়ের প্রবীন হোটেল ব্যবসায়ী হোটেল কান্টিনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম আর নেই (৫৯)। ২৬ আগস্ট দুপুর আড়াই টায় চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহে…. রাজেউন।
পারিবারিক সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার জগতনগর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে হোটেল ক্যান্টিন ব্যবসায়ী নজরুল ইসলাম সম্প্রতি পিত্তনালী ও থলীতে পাথর নিয়ে প্রথমে রাজশাহীতে ও পরবর্তীতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন, সেখানে তার পিত্তনালীর অপারেশন শেষে আবারও রাজশাহীতে নেয়া হয়। পরবর্তীতে রোগীর অবস্থা আরও জটিল হলে ২য় বার ঢাকায় নিলে তার অবস্থার শংকটাপন্ন দেখে পরিবারের লোকজন তাকে বাড়ী নিয়ে আসে। ২৪ আগস্ট রাতে ঢাকা থেকে ধামইরহাট হাসপাতালে নিলে শত শত শুভাকাঙ্খি ও আতœীয় স্বজনরা যান নজরুল ইসলামকে দেখতে, খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার এম.পি ও দলীয় নেতৃবৃন্দ। চিকিৎসার জন্য ২৬ আগস্ট আবারও রাজশাহীতে নিলে সেখানে তার মৃত্যু হয়। শনিবার বাদ মাগরিব উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকারের চাতালে ও জগতনগর গ্রামে২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাকে দাফন করা হবে বলে তার ছোট ভাই রেজাউল ইসলাম ও একমাত্র ছেলে তাওসিফ ইসলাম আলামিন জানান। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ২ মেয়ে ও ১ ছেলে সহ ভাই-বোন ও আতœীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা. ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, এটিএম বদিউল আলম, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার ফসিউল আলম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category