• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে আটক ডাকাতের মৃত্যু

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

গৌতম কুমার মহন্ত,স্টাফ রিপোর্টারঃ নওগাঁর বদলগাছীতে এক ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে আটক এক ডাকাতের পায়ের রগকেটে দেয়ার অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে। পায়ের রগকেটে দেয়া গুরুতর আহত ওই ডাকাত চিকিৎসাধীন অবস্থায় ১১ অক্টোবর শনিবার সকালে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।ঘটনাটি ঘটেছে জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে। ১০ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে ওই গ্রামের ভাঙারি ব্যাবসায়ী আল-আমীন হোসেনের বাড়িতে কয়েকজনের একদল ডাকাত প্রবেশ করে। এসময় ভাংগারী ব্যবসায়ী গৃহকর্তা আলা-আমীন হোসেন ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ডাকাতদের প্রবেশের বিষয়টি বুঝতে পেরে আসাদুল ইসলাম বিয়া (৪৫) নামের একজনকে আটক করতে সক্ষম হলেও তার অপর সহযোগী ডাকাত সদস্যর পালিয়ে যায়।এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি ও মারপিটের ঘটনায় ভাঙারি ব্যবসায়ী পরিবারের ৩ জন আহত হয়েছে।আহদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ওই বাড়ির লোকজন আটকৃত আসাদুলের হাত-পা বেঁধে তার পায়ের রগকেটে দেয়াসহ তাকে বেধরক মারপিট করে বলে স্থানীয়রা জানান। এ খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ রাতেই ঘটনা স্থল থেকে গুরুতর আহত আসাদুল ইসলাম বিয়াকে উদ্ধার করে নওগাঁ জেলা সদর হাসপাতালে ভর্তি করে দেন।শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।আসাদুল (বিয়া) উপজেলার কোলা ইউনিয়নের পালসা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।তবে স্থানীয়দের মধ্যে ওই ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে চোরাই মালামাল ক্রয়-বিক্রিয়ের গুঞ্জন রয়েছে।থানার এসআই মনিরুল ইসলাম জানান, নিহত আসাদুলের বিরুদ্ধে চুরি ও ডাকাতির ৪ টি মামলা রয়েছে। এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি আনিছুর রহমান এর সঙ্গে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category