• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

নওগাঁর আত্রাইয়ে অগ্নিকান্ডে গরু ছাগলের মৃত্যু

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে অগ্নিকান্ডে ৩টি গরু ও ৩টি ছাগলসহ বেশ কয়েকটি মুরগি মারা গেছে। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খামারসহ প্রায় ৬/৭ লক্ষ টাকার মালামাল।
ঘটনাটি ঘটেছে উপজেলা সাহেবগঞ্জ গ্রামের আত্রাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন মজিবর রহমানের বাড়িতে।

জানা যায়,গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে খামারে ছাগলের চিৎকার শুনে বাইরে বের হয়ে বাড়ির লোকজন খামারে আগুন জ্বলতে দেখতে পান। এ সময় তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন।

পরে সংবাদ পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষনে মজিবর রহমানের খামারে থাকা ৩টি গরু, ৩টি ছাগল ও বেশ কিছু মুরগি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এদিকে আগুন নিভাতে গিয়ে মজিবরের ছেলে রিমন (২৭) আহত হয়েছেন।

সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category