ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮-নভেম্বর) আহসানগঞ্জ হাট চত্তরে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্ব ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাল বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হামিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
উদ্বোধক ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিক,
এবং বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ চৌধুরী গোলাম মোস্তফা বাদল,সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এবাদুর রহমান,যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী,
সম্পাদক মোঃ নাহিদ ইসলাম বিপ্লব,সাংগঠানক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল,মোঃ নাজমুল হক নাদিম,প্রচার সম্পাদক মোঃ শেখ হাফিজুল ইসলাম,শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ মমতাজ বেগম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মিতু মনি প্রমুখ।
পরে মোঃ শহিদুল ইসলাম শহিদ কে সভাপতি,মোঃ নাজির উদ্দিন কে সাধারণ সম্পাদক,মোঃ খয়বর আলী কে সাংগঠনিক সম্পাদক,মোঃ আব্দুল গফুর কে প্রচার সম্পাদক করে আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।