• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে নির্বাচনী সহিংসতায় আহত ৪, আটক ৮

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে নির্বাচনী সহিংসতায় ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৮জনক গ্রেফতার করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনাটি গত শুক্রবার সন্ধ্যা ৭.৪৫ মিনিট বলে এজাহারে উল্লেখ্য করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই সময়ে উপজেলার জয়সাড়া গ্রামে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এবাদুর রহমানের (কৈ মাছ প্রতীক) ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মমতাজ বেগমের (কাঁপপিরিচ প্রতীক) লোকজনের মধ্যে মারামারি হয়। এতে দীঘা গ্রামের মনিরুজ্জামান রণি (৩৮), শহিদুল ইসলাম শহিদ (৬২), ক্যাশবপাড়া গ্রামের উজ্জল (৫০) ও মধ্যবোয়ালিয়া গ্রামের জিহাদ (২৫) আহত হন।

আহতদের মধ্য মনিরুজ্জামান রণিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার উপজেলার চেয়ারম্যান প্রার্থী এবাদুর রহমানের ভাই সাজেদুর রহমান বাদি হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, সাদা রংয়ের কার গাড়ীতে করে মানুষ অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে চেকপোষ্ট বসিয়ে কার গাড়ীসহ ৮ জনকে থানায় নিয়ে আসা হয়। তবে গাড়ীতে কোন অপহরণকারী ব্যাক্তি পাওয়া যায়নি। পরে সাজেদুর রহমান বাদি হয়ে নির্বাচনী কাজে বাধা ও মারধরের অভিযোগ করলে তাদের আটক দেখানো হয়। আটককৃত রাব্বি হোসেন, শহীদ হোসেন, আশিক হোসেন, আশরাফুল ইসলাম, রফিক হোসেন, মোজাফ্ফর হোসেন, হাফিজ ও শহীদকে গতকাল শনিবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক আইন শৃঙখলা পরিস্থিতি বজায়ে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এদিকে কাপপিরিচ প্রতীকের প্রার্থী মমতাজ বেগমের স্বামী আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পর তার পুত্রবধূ কামনা আক্তারকে (২৮) প্রহার করে আহত করা হয়েছে। এ ব্যাপারে তারাও একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করেছেন বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category