ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে মনিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শনিবার (১৯-নভেম্বর) সকাল ১১ টায় নওদুলী মাদ্রাসা চত্তরে মনিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ -০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।
বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আফছার আলী,
মোঃ আব্দুল মান্নান মন্ডল,সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল, মোঃ নাজমুল হক নাদিম,প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম,উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মিতু মনি,ছাত্রলীগের সভাপতি মাহদী মসনদ স্বরুপ প্রমুখ।
পরে মোঃ আব্দুর রাজ্জাক (রাজা) কে সভাপতি,মোঃ রবিউল ইসলাম রতন সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।