• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁর পত্নীতলায় রাস্তার পাশ থেকে মৃতদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ:নওগাঁর পত্নীতলায় আজিজার রহমান (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজার এলাকার রাস্তার পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। আজিজার রহমান জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাফের আলীর ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে স্থানীয়রা পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজারের এলাকার রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে তার পরিচয় জানা যায়। ওসি আরো জানান, তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে মহাদেবপুর থেকে কখন এবং কিভাবে পত্নীতলায় এলেন এবং সড়কের পাশে তার মরদেহ পাওয়া গেলো সেই বিষয়ে পরিবারের লোকজনদের সাথে কথা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category