• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নারীসহ হতাহত-৭

দিনকাল বিডি / ৭২ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ নওগাঁ জেলা শহরের পুলিশ লাইনের সামনে একটি ওষুধ কোম্পানির গাড়ীর সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে।১৮ জুন বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ওইস্থানে বেক্সিমকো ওষুধ কোম্পানির একটি গাড়ির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এদুর্ঘটনায় সিএনজির যাত্রী সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার (৫৮) নিহত হয়েছে।এঘটনায় একই পরিবারের ছয়জন আহত হয়েছে।

আহতদের মধ্যে মুংরইল গ্রামের মহিদুলের শিশু পুত্র রাফিউল(৬)ও আরিফের স্ত্রী সাদিকা বেগমকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়াও আহত সিরাজুল ইসলাম, তার স্ত্রী ইসমত আরা, ভাই সাজির উদ্দিন,ভাতিজা আরিফ হোসেনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

পুলিশ জানায়,ওইপরিবারের সদস্যরা সিএনজিযোগে সাপাহার থেকে নওগাঁ জর্জ কোর্টে একটি মামলার হাজিরা দিতে আসছিলেন।এ দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক,পারভীন আক্তারকে মৃত ঘোষণা করেন। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ওষুধ কোম্পানির ওই গাড়ি ও তার চালক এবং সিএনজি থানা হেফাজতে রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category