• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন

দিনকাল বিডি / ২২৫ Time View
প্রকাশঃ সোমবার, ২২ মে, ২০২৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে এটিএন বাংলা ও এটিএন নিউজে’র রায়হান আলমকে সভাপতি ও এনটিভি’র আসাদুর রহমান জয়কে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট করে এই কমিটি গঠন করা হয়।

রোববার (২২) রাত সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শফিক ছোটন এ কমিটি ঘোষণা করেন। এর আগে জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেশ টিভির জেলা প্রতিনিধি ফরিদুল করিম।

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মোফাজ্জল হোসেন (বিজয় টিভি) ও এমআর ইসলাম রতন (একুশে টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে হারুন-অর রশিদ (চ্যানেল-২৪) ও কাজী কামাল হোসেন (আনন্দ টিভি), অর্থ সম্পাদক পদে একে সাজু (ডিবিসি নিউজ), দপ্তর সম্পাদক আরিফুল হক সোহাগ (আর টিভি), প্রচার সম্পাদক তৌহিদ ইসলাম (এসএ টিভি)।

এছাড়া কমিটির কার্য নির্বাহী সদস্য পদে ফরিদুল করিম (দেশ টিভি), কায়েস উদ্দিন (চ্যানেল আই), শফিক ছোটন (যমুনা টিভি) ও আশরাফুল ইসলাম নয়ন (বাংলা টিভি) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, কায়েস উদ্দিন, যুগ্ম-আহবায়ক হিসেবে মোফাজ্জল হোসেন, সদস্য হিসেবে শফিক ছোটন ও আজাদ হোসেন মুরাদ। এ কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category