• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁ-৩ আসনে এমপি ছলিম তরফদার স্বতন্ত্র প্রার্থী

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে ছলিম উদ্দিন তরফদার এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছে।গতকাল ২৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে তাঁর গ্রামের বাড়ি উপজেলার আজিপুরে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ব্রিফিংকালে মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে ভোট করার ঘোষণা দেন।

এ সময় তাঁর গ্রামের বাড়ির সামনের মাঠে উপস্থিত কয়েক হাজার কর্মী ও সমর্থকরা তাঁর ওই ঘোষণাকে স্বাগত জানিয়ে তার প্রতি হাত তুলে সমর্থন জানান এবং জয়বাংলা জয় বঙ্গবন্ধু বলে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে এ স্থান।স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা উপলক্ষে ওই স্থানে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।এ আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি,

উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি,গোলাম নুরানি আলাল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক বকুল, বাবুল চন্দ্র ঘোষ বাবু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফটিক চন্দ্র ভট্টাচার্য লাটুবাবু, বদলগাছী উপজেলা আওয়ামী নেতা আব্দুল ছালাম, মিঠাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব,বদলগাছী উপজেলা

মহিলা লীগ সভাপতি রাহেলা বেগম প্রমুখ।আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হলে তাঁর হাজার হাজার কর্মী সমর্থকদের প্রত্যাশা এবং চাপে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন বলে তিনি জানান।এর আগে স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের কর্মী ও সমর্থকদের এক বিশাল মোটর সাইকেল র‍্যালী মহাদেবপুর শহর হয়ে বদলগাছী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category