• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ২কেজি ৮০০ গ্রাম গাঁজা-সহ মোঃ রানা (৩৫), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৪ টায় বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রানার বোন মেরিনা ও দুলাভাই সেন্টু পালিয়ে যায়।

গ্রেফতার মোঃ রানা, সে মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকার মোঃ নাজিম উদ্দিনের ছেলে। এর আগে দুপুর ২টায় রাজপাড়া থানার কেশবপুর নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী হাসান পালিয়ে যায়।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামি হাসানের বিরুদ্ধে নগরীর শাহমখদুম ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার মাদক কারবারী রানাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category