• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী সভা সফল করতে মিছিল নিয়ে অংশগ্রহণ

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

সোহাগ উদ্দিন, ময়মনসিংহ প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও বাংলাদেশ ছাত্রলীগকে আরও গতিশীল করতে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মী সভা সফল করতে পরিশ্রমী, ত্যাগী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অত্যন্ত মেধাবী ও স্মার্ট ছাত্রনেতা সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান নাহিদের নেতৃত্বে এক বিশাল মিছিল কর্মী সভায় উপস্থিত হয়।
মিছিলে মধ্যে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার ছাত্রলীগ নেতা-কর্মী। প্রতিটি নেতা-কর্মীর হাতে জাতীয় পতাকা, ছাত্রলীগের দলীয় পতাকা,জাতির পিতার ছবি সম্বলিত প্লেকার্ড, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্লেকার্ড সহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের ছবি সম্বলিত প্লেকার্ড যা মিছিল ও সম্মেলনের সৌন্দর্য মণ্ডিত করেছে। প্রোগ্রামটি কর্মী সভার হলেও শেষ পর্যন্ত জনসভায় রূপ নেয়।জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সরকার বার বার দরকার, বাংলাদেশ ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি স্লোগানে স্লোগানে মুখরিত হয় কর্মী সভাস্থল সহ গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মী সভা আয়োজনের নির্দেশ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category