• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ জুন, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম (৪২) নামের এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুফিয়া বেগম উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামের আসমত আলীর স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী আসমত আলী পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে আসমত আলী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে এবং তাদের আট বছরের শিশু কন্যা আসমানী খাতুনকে নিয়ে পালিয়ে যায়। এরপর সকালে আসমত নিজেই তার ভাতিজা আনোয়ার হোসেনকে মুঠোফোনে কল করে তার স্ত্রীর খোঁজ নিতে বলেন। চাচার কথা শুনে খোঁজ নিতে গিয়ে চাচি সুফিয়ার গলা কাটা মরদেহ দেখতে পান আনোয়ার। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া, আসমত আলী ও তার মেয়ে আসমানীকে পুলিশ খুঁজছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category