• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নান্দাইলে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রচারণা ও মতবিনিময়

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন ঘিরে ইতিমধ্যে প্রচারণা ও মতবিনিময় সভা করেছে উপজেলা যুবদল। আগামী ২৬ নভেম্বর কর্মী সম্মেলন সফল করতে উপজেলা যুবদলের আহবায়ক প্রার্থী জহিরুল হক উপজেলার ১৩ টি ইউনিয়ন,পৌর সভায় প্রচারণা ও মতবিনিময় সভা করেছে৷ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর নির্দেশ মোতাবেক প্রচারণা করছেন বলে জানান উপজেলা যুবদলের আহবায়ক প্রার্থী জহিরুল হক।

সর্বশেষ গত বুধবার উপজেলার শেরপুর ইউনিয়নের যুবদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নেতৃবৃন্দ। কর্মী সম্মেলন সফল করতে প্রতিটি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের জনসমাগম করার আহবান জানান। এসময় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ২৬ নভেম্বর নান্দাইল উপজেলা বিএনপি কর্মীসম্মেলনকে গণজোয়ার সৃষ্টির মাধ্যমে জনসমুদ্রে পরিনত করার প্রতিশ্রুতি প্রদান করেন।

নান্দাইল উপজেলা যুবদল নেতা জহিরুল হক বলেন, উপজেলা বিএনপির কর্মী সম্মেলন ঘিরে আমাদের যুবদলের ব্যাপক প্রস্তুতি রয়েছে৷ দীর্ঘদিন পর নান্দাইলে বড় সম্মেলন হতে যাচ্ছে এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে জোয়ার বইছে। নাসের খান চৌধুরীর নেতৃত্বে উপজেলা বিএনপি ঐকবদ্ধ ও শক্তিশালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category