• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আ’লীগ নেত্রীর ঝাড়ুর তাড়া খেয়ে পালালেন হুইপ সামশুল হকের সমর্থকরা

দিনকাল বিডি ২৪ / ১৮১ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থী (ঈগল) হুইপ সামশুল হক চৌধুরীর সমর্থকদের ঝাড়ু নিয়ে ধাওয়া করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সাজেদা বেগম

রোববার দুপুরে উপজেলার কচুয়াই ইউনিয়নের অলিরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শিদের কাছ থেকে জানা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পুরো চট্টগ্রাম ‘ঠক্ অব দ্যা চট্টগ্রাম ও পরিনত হয়।

ভিডিওতে দেখা যায়, একটি ফাঁকা রাস্তায় হাতে ঝাড়ু নিয়ে গালমন্দ করে সামনের দিকে তেড়ে যাচ্ছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী সাজেদা বেগমের নেতৃত্বে ১০-১২ জন নারী। ধাওয়া খেয়ে এদিক-সেদিক ছুটছেন কয়েকজন।

জানা গেছে, এ সময় স্থানীয় ঈগল সমর্থকরা তাদের কৌশলে সরিয়ে দেন এবং ঘটনাস্থলে প্রায় ১০-১২ মিনিট পর সামশুল হক চৌধুরী ওই এলাকায় গণসংযোগ করেন। ঘটনাস্থল থেকে দেড়’শ গজ দূরে তিনি অলিরহাটে ঈগল প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন।

বিষয়ে জানতে সাজেদা বেগমের মোবাইল ফোনে কল করা হয়। তবে তিনি কল রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর গালমন্দ করে কেটে দেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী বলেন, তারা নিজেরা নিজেরা এগুলো করে ফেসবুকে দিয়েছে। আমাদের সঙ্গে কিছুই হয়নি।

পটিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোলাইমান জানান, বিষয়টি শুনেছি। খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক। এর আগে তিনি এ আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category