• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

নির্বাচন বয়কটের দাবিতে রাজশাহীতে জামায়াতের লিফলেট বিতরণ

Reporter Name / ১১১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: প্রহসনের নির্বাচন দাবি করে বয়কট করার জন্য সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তাদের লিফলেটে ভোট দেওয়া থেকে বিরত থাকারও আহŸান জানানো হয়।

শুক্রবার সকাল ৯টার দিকে নগরীর হড়গ্রাম বাজারে এই লিফলেট বিতরণ করে জামায়াতের নেতাকর্মীরা। বাজারের উপরে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ১৪ দলের মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশার বহুতল ভবন। তিনি সেখানে একটি অ্যাপার্টমেন্টে থাকেন। তার ভবনের নিচে এই লিফলেট বিতরণ করা হয়।

জামায়াতের নেতাকর্মীরা ওই ভবনের নিচে সবজি বিক্রেতাদের লিফলেট দেয়। লিফলেট দেওয়ার সাথে সাথে তারা সেখান থেকে চলে যায়। সেখানে সরকার বিরোধী লিফলেট দেখে সবজি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হক বলেন, লিফলেট বিতরণের পরই জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়। তাই তাদের আটক করা সম্ভব হয় নি। সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category