• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নৌকা বিজয়ী হলে বাগেরহাট পৌরসভার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

মো কামরূজ্জামান, বাগেরহাট প্রতিনিধি।।
সংসদ সদস্য হিসেবে চলতি মেয়াদে দায়িত্ব পালনকালে বাগেরহাট পৌরসভা এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করেছি। সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজদের প্রশ্রয় দেইনি। আগামীতেও দিব না। নৌকা নির্বাচিত হলে বাগেরহাট পৌরসভার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।

বাগেরহাট পৌরসভার যথাযথ উন্নয়ন করা সম্ভব হয়নি জানিয়ে শেখ তন্ময় বলেন, কাজ চলছে। এখানে রাস্তা, ড্রেন, খাল ভরাট, জলাবদ্ধতাসহ
অনেক সমস্যা। এজন্য এককভাবে কাউকে দায়ী করা ঠিক না। বাগেরহাটকে শর্ত পূরণ না করেই ‘এ’ গ্রেড পৌরসভায় উন্নীত করে বিএনপির এক মন্ত্রী বাহাবা কুড়িয়েছেন। আমরা এখন এই পৌরসভার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছি। এই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেলে ২০৩৬ সালের মধ্যে বাগেরহাট সব ধরণের নাগরিক সুবিধাসম্পন্ন একটি আধুনিক শহরে পরিণত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ তন্ময় এমপি এসব কথা বলেন।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি ঐতিহ্যবাহী বাগেরহাট সরকারী পিসি কলেজ চত্ত্বরে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় বক্তৃতা করছিলেন।

শেখ তন্ময় বলেন, বিএনপি এতদিন সরকার পতনের ব্যার্থ আন্দোলন করেছে। এখন আন্দোলন ছেড়ে তারা ভোট কেন্দ্রে না যেতে অপপ্রচার করে সাধারন মানুষকে বিভ্রান্ত করার চেষ্ঠা করছে।

তিনি বলেন, দেশী বিদেশী স্বার্থান্বেষী চক্রের সাথে আপোষ করে তারা ক্ষমতায় আসলে দেশ বিক্রী করে দিবে। দেশকে নিরাপদ রাখতে স্বাধীনতাবিরোধীদের সাথে আওয়ামী লীগের আদর্শের সংগ্রাম অব্যহত থাকবে। এই সংগ্রামে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপনাদের পাশে চাই।

নির্বাচনী ঐ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্ততা করেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলের জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা কমিটির সহ-সভাপতি এ্যড. ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন, প্রমূখ।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লিটন, তথ্য গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, স্বাস্থ্য বিষয়ক সম্পাক কাজী শরিফুল ইসলাম সেলিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফা খানম, শেখ তন্ময় এমপির ব্যক্তিগত সহকারী এইচ এম শাহীন, সলশ্লিষ্ট ১, ২, ৩, ও ৪ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও ওয়ার্ড পরযায়ের নেতৃবৃন্দ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, জেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওসান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category