• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পঞ্চগড়ে হামলার বিষয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য বানোয়াট – মির্জা ফখরুল

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও: পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা ও হারুনের নামে তথ্যমন্ত্রীর বক্তব্য বানোয়াট দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,তথ্যমন্ত্রী যে অভিযোগ নিয়ে আমাদের দুইজন নেতার বিরুদ্ধে বলেছেন সেটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। রুমিন ও হারুনের তেমন কোন ফেসবুক আইডি নেই। ফেক আইডি খুলে এসব অপপ্রচার চালানো হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের তো এটি নতুন কোন কিছু নয়,ঘটনা ঘটাবে তারা আর দোষ দিবে আমাদের উপর এটাই তারা করে থাকে।

সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে বিএনপির বর্ধিত সভায় তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন,এই সরকার গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে যতো রকমের অপপ্রচার চালানো যায় সেটা করে যাচ্ছে। পঞ্চগড়ের এই ঘটানার সঙ্গে এই সরকার সরাসরি জড়িত। এর দায়ভার সরকারকেই নিতে হবে। সেই ঘটনায় মূল নায়কদের না ধরে উল্টো সেখানে আমাদের যেসব নেতা আছেন তাদের নামে মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে।

সরকার পরিকল্পিত ভাবে জনগনের দৃষ্টি প্রভাবিত করার জন্য পঞ্চগড়ের এই ধরনের ঘটনা ঘটিয়েছে দাবি বলে ফখরুল বলেন,যখন দেশের সকল জনগন তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছে ঠিক তখনি সরকারের লোকেরা জনগনের দৃষ্টি অন্য দিকে নিয়ে যাবার জন্য এমন সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কাজ করে যাচ্ছে।

তত্বাবধায়ক সরকারই একমাত্র সমাধান রাজনৈতিক সকল সমস্যা দাবি করে বিএনপির এই নেতা বলেন,দেশে একটি সুষ্টু গ্রহনযোগ্য নির্বাচন ব্যবস্থা গ্রহন করতে পাড়েন তত্বাবধায়ক সরকার। এক সময় এই আওয়ামী লীগ সরকার চেয়েছিলেন তত্ববধায় সরকার,অথচ এখন সেটি তারা মানেন না। কারন তারা অসৎ উদ্যেশ্যে আজ এসব কথা বলছেন। কারন এখন তাদের বডি লেঙ্গুয়েজে বুঝিয়ে দেয় দেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা আছে। ৭৫ সালেও তারা বাকশাল করেছিলেন,আবাও তারা সেই ভাবেই ভিন্ন চেহেরায় সেই একদলীয় ব্যবস্থা চালু রাখতে চায়।

সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে মহাসচিব বলেন,সবকিছু ধ্বংস করে আবারো ক্ষমতায় যেতে চায় এই সরকার। গত ১৪ ও ১৮ সালের নির্বাচন যেভাবে করেছে সেভাবেই করতে চায় এবারো। তবে এবারে আর সেভাবে পাড়বেন না,কারন জনগন জেগে উঠেছে,তারা আগের মতো জোড় খাটানো নির্বাচন করতে দিবেনা।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category