• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পবা থানা পুলিশের অভিযানে অ্যালকোহল ও চোলাইমদ-সহ গ্রেফতার ২

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৫৩ বোতল অ্যালকোহল ও ৩০ বোতল চোলাইমদ-সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ মার্চ) রাত পৌনে ৯টায় আরএমপি পবা থানার তালগাছী পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মোস্তাফিজার রহমান ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আব্দুর রাজ্জাক (৬৭), সে মহানগরীর পবা থানার তালগাছী পূর্বপাড়া এলাকায় মৃত জহির মন্ডলের ছেলে ও মোঃ কবির হোসনে (৩২), সে রাজশাহীর দূর্গাপুর থানার বখতিয়ারপুর এলাকার মৃত কোবাদ ফকিরের ছেলে।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
এ ব্যপারে গ্রেফতার মাদককারবারীদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category