• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরের এক দরিদ্র প্রতিবন্ধীর কন্যা অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারছেনা

দিনকাল বিডি ২৪ / ১৮১ Time View
প্রকাশঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার এক দরিদ্র প্রতিবন্ধীর কন্যা অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারছে না। ফলে তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। কিন্তু সে লেখাপড়া শিখে নিজ পায়ে দাঁড়াতে চায়,পরিবারকে সাহায্য করতে চায়।

জানা গেছে,পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর নিলকুঠির ডাঙ্গার অধিবাসী দরিদ্র প্রতিবন্ধী মোঃ মাফিজুল ইসলামের কন্যা মোছাঃ মৌমিতা আক্তার মেঘলা অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারছে না। মোনিনপুর ইউনিয়নের রোস্তমনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় 3.83 পেয়ে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে মৌমিতা আক্তার মেঘলা। সে জানায়, সেপ্টেম্বরের ২৬ তারিখ থেকে অক্টোবরের ৫ তারিখের মধ্যে পার্বতীপুরের মনমথপুর আইডিয়াল ডিগ্রী কলেজে ভর্তি হতে হবে। কিন্তু ভর্তির জন্য প্রয়োজনীয় পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সে
আরো জানায়,তার বাবা জন্মগত ভাবে একজন প্রতিবন্ধী,তিনি ভ্যান চালিয়ে যা আয় করেন তা দিয়ে তাদের সংসারের ৫ জন সদস্য অনেক কষ্টে দিনাতিপাত করে থাকে।

মেঘলার ইচ্ছে সে লেখাপড়া শিখে নিজ পায়ে দাঁড়াবে এবং তার দরিদ্র পরিবারকে সাহায্য সহযোগিতা করবে। এ জন্য সে সমাজের বৃত্ত শালীদের কাছে তার দিকে তাঁদের সাহায্য সহযোগিতার হাত বাড়ীয়ে দেওয়ার আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category