• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে রেকর্ড পরিমাণ কয়লা উত্তোলন

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে রেকর্ড পরিমাণ কয়লা উত্তোলন করা হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে অথাৎ ৬ ও ৭ অক্টোবর ১৪১৪ নম্বর ফেইস থেকে রেকর্ড পরিমাণ কয়লা উত্তোলন করা হয়।

খনি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,কয়লা খনির ১২০৯ নম্বর ফেইস থেকে কয়লা উত্তোলন চলাকালীন সময়ে কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় চলতি সালের গত ৩০ জুন বিকেল থেকে খনির কয়লা উত্তোলনের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী নতুন ১৪১৪ নম্বর ফেইস থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হয়।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) কয়লা খনি থেকে পুরোদমে কয়লা উত্তোলন কাজ শুরু করা হয়। এর আগের দিন রাতে নতুন এই ফেইসে পরীক্ষামূলক ভাবে কয়লা উত্তোলন করা হয়। ফলে দীর্ঘ ৩৯ দিন বন্ধ থাকার পর খনির কার্যক্রম পূনরায় শুরু হয়।

কয়লা খনির এই ফেইস থেকে প্রতিদিন প্রায় ৪ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হলেও গত ৬ ও ৭ অক্টোবর ৫১৯৬ মেট্রিক টন ও ৫১৫৪ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। যা গত ৬ মাসের মধ্যে রেকর্ড পরিমাণ উত্তোলন। কয়লা উত্তোলনের এই গতি অব্যাহত থাকলে লক্ষ্য মাত্রার চেয়ে বেশী কয়লা উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বড়পুকুরিয়া কয়লা খনির অথাৎ বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর মহাব্যবস্হাপক (মাইন অপারেশন) খান মোঃ জাফর সাদিক রের্কড পরিমাণ কয়লা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন,নানা প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের লক্ষ্যে অবিচল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category