• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

পার্বতীপুরে আব্দুল্লাহ সরকার টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৮০ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের ছোট হরিপুর কবিরাজ পাড়ার ফাইটার স্পোর্টিং ক্লাবের আয়োজনে আব্দুল্লাহ সরকার টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ফাইটার স্পোর্টিং ক্লাবের বর্ণাঢ্য আয়োজনে উপজেলার হরিপুর বেতপুকুর মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক। ফিতা কেটে মাঠে প্রবেশ করে পায়রা উড়িয়ে খেলাটির উদ্বোধন করেন তিনি । সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফছার আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন,পার্বতীপুর পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু,বিশিষ্ট জ্বালানী তেল ব্যবসায়ী মোস্তাফিজার রহমান বাবু প্রমুখ।

জমকালো এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রাজশাহী ক্রিকেট দলকে পরাজিত করে দিনাজপুর ক্রিকেট দল জয়লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category