• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে আর ভি বি ব্রিকস আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে আর ভি বি ব্রিকস আয়োজিত ৮ দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বারকোনা যুব সংঘ বনাম শহিদুল আর্মি ফকিরা বাজার ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলায় ১-০ গোলে বারকোনা যুব সংঘকে পরাজিত করে শহিদুল আর্মি ফকিরা বাজার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বুধবার (২৭ নভেম্বর) বিকালে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় রামচন্দ্রপুর ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

পার্বতীপুরের যশাই হাট বালিকা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়রামচন্দ্রপুর আর বি ভি ব্রিকস এর স্বত্বাধিকারী মোঃ আবেদ আলী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্ররঞ্জন রায়, বিজয় বাবু, মমিনুল মণ্ডল, মজনু শাহ, মমিনুল ইসলাম মমু,এনামুল হক, মান্নান মাস্টার, মোহাম্মদ সোলায়মান প্রমুখ।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন তরুণ ক্রীড়া ভাষ্যকার ও শিক্ষক মোকাররম হোসেন। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মোহাম্মদ ছাবেদুল ইসলাম। সহকারি হিসেবে ছিলেন সুশান্ত ও ডালিম।

খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category