• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

পার্বতীপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে বিভিন্ন ফসলের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপকারভোগী উপজেলার ৫ ইউনিয়নের ১১’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রথম ধাপে ৫ শ’ জনের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

পার্বতীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দিনাজপুর-৫ এবং সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সভাপতি উপজেলা আওয়ামীলীগ, মোঃ আমজাদ হোসেন মেয়র পার্বতীপুর পৌরসভা ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমীন ও রুকশানা বারী রুকু মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category