• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে চীনের দেওয়া হাসপাতাল নির্মানের দাবীতে মানববন্ধন

এম এ আলম বাবলু / ১১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশে প্রস্তাবিত চীনের ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি দিনাজপুরের পার্বতীপুরে নির্মাণের দাবি জানিয়েছে উপজেলার হাজারোও নানা শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪ টায় বেলাইচন্ডি ইউনিয়নের বাঘাচড়া ক্যানের বাজারে এক সংহতি সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এলাকাবাসী বেলাইচন্ডি ইউনিয়ন, জনকল্যান কমিটি বাঘাচড়া ক্যানেলবাজার, বাঘাচড়া ক্যানেল যুবসংঘ তিন ব্যানারে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ৩০ গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, পার্বতীপুরে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের যথেষ্ট জায়গা রয়েছে। বেলাইচন্ডি ইউনিয়নের দেবিডুবায় বাঘাচড়া মৌজা জেল নং-২, ২১১৫ দাগে, ৫১ একর ৩১শতক সরকারি জায়গা রয়েছে।

এ অঞ্চলের মানুষ চিকিৎসাসেবা নিতে পারবেন। ৭ কিলোমিটার দুরত্বে রয়েছে সৈয়দপুর বিমানবন্দর, পার্বতীপুর শহর থেকে ১০ কিলোমিটার দুরত্বে ক্যানেলবাজার দেবিডুবা আবাসন প্রকল্প। তাই এখানে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণের দাবী জানাচ্ছি। আগামীতে বক্তারা হাসপাতালটি পার্বতীপুরে নির্মাণের জন্য বৃহত্তর আন্দোলনের ডাক দেন।

সবার মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে বলেও জানান তারা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেলাইচন্ডি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক মো: শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক মো: হানিক উদ্দিন, প্রধান আব্দুল মজিদ সরকার বাচ্চু, জনকল্যান কমিটি বাঘাচড়া ক্যানেল বাজার উপদেষ্ঠা ছালেক লতিফ লিটন, সভাপতি তহিদুল ইসলাম বাদল, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category