• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে এক দফা দাবী আদায়ের লক্ষ্যে সরকারি জ্বালানি সেক্টর বিপিসি’র অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন করেছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পার্বতীপুর রেল হেড (পিওএল) ডিপোর মূল ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,যমুনা অয়েলের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক মেজবাহ,মেঘনা অয়েল কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক নুর জামান শাহ,পদ্মা অয়েল কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক আমিনুল ইসলাম,পদ্মা অয়েলের অস্থায়ী চেকার জুনায়েদ আমিন ও ক্যাজুয়াল ওয়ার্কার শামীম হোসেন প্রমুখ।

তাঁরা বলেন,তাঁদের দাবী অতিসত্বর মেনে নেয়া না হলে এই কর্মসূচি চলমান থাকবে এবং ধাপে ধাপে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বর প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category