• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন মামলার পলাতক আসামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন মামলার পলাতক আসামী বেনজির হাওলাদার (৫০) কে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাতে পার্বতীপুর রেলওয়ে থানাধীন ধুপিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৭ ফেব্রুয়ারী) তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে থানাধীন ধুপিপাড়া এলাকার অধিবাসী মৃত শাহাদ আলী হাওলাদারের পুত্র বেনজির হাওলাদার পার্বতীপুর মডেল থানায় দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন মামলার একজন পলাতক আসামী। সে তার মায়ের সঙ্গে দেখা করতে বাড়ীতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে ও আদালতের গ্রেফতারী ওয়ারেন্ট মূলে রেলওয়ে থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সাজিদ হোসেন এর নেতৃত্বে একদল রেলওয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category